৯ হাজার গলির এই শহরে আছে পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, ট্যানারি, মসজিদ

উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে শহরের প্রাচীন অংশকে বলে মদিনা। আমরা জানি মদিনা শব্দের একটা অর্থ নগর। এ কারণেই হয়তো এমনটা বলা হয়। মরক্কোর ফেজ শহরেও এমন একটা অংশ আছে। সেই মদিনা–ই দেখতে গিয়েছিলাম। আমরা যখন পৌঁছালাম, তখন প্রায় মাথার ওপরে জ্বলজ্বল করছে সূর্য। ফেজের এই অংশ পৃথিবীর সবচেয়ে পুরোনো শহরগুলোর অন্যতম। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ। […]

কেন দেবতাখুমে ছুটে যাচ্ছেন পর্যটকেরা

ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুমে ছুটে আসছেন পর্যটকেরা। দুর্গম এ পর্যটন স্পট পর্যটকদের কাছে প্রিয় হয়ে ওঠার মূল কারণ, এর বন্য সৌন্দর্য। ঘন বনে আচ্ছাদিত উঁচু পাহাড়, আর তার মাঝে বয়ে চলা স্বচ্ছ ঝরনার জলে ভেলায় চড়ে অন্য রকম অনুভূতিতে ভেসে যান পর্যটকেরা। এককথায় ট্রেকিং, অ্যাডভেঞ্চার আর ভেলায় চড়ার আনন্দ—সবই এক জায়গায়। […]

সাইকেলে দেশ ভ্রমণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের চার শিক্ষার্থী আরমান, মেহেদী, সাদিক ও বাধন। প্রায়ই তাঁরা বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে বহু দূরের গন্তব্যে। এবার  চার বন্ধু মিলে  ঘুরে বেরিয়েছেন ময়মনসিংহের গোবড়াকুড়া বর্ডার থেকে কুয়াকাটা জিরো পয়েন্টে  পর্যন্ত। রোমাঞ্চকর  এই সাইকেল ভ্রমণের গল্প জানিয়েছেন তাঁরা । তাঁদের যাত্রা শুরু হয় ময়মনসিংহের হালুয়াঘাটের গোবড়াকুড়া বর্ডার থেকে। ময়মনসিংহ শহর […]

English »