ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চবি শিক্ষক চাকরিচ্যুত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিজ বিভাগের ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৪৮ নম্বর জরুরি সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদ। এর আগে, গত বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. […]

রমজানে আল-আকসায় নামাজ পড়তে পারবেন ফিলিস্তিনিরা : ইসরায়েল

বিগত বছরগুলোর মতো চলতি বছরেও রমজান মাসে পবিত্র আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে পারবেন ফিলিস্তিনি মুসল্লিরা। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিগত বছরগুলোতে রমজানের প্রথম সপ্তাহে যত সংখ্যক মুসল্লি টেম্পল মাউন্টে (আল-আকসা) আসতেন, এ বছরও তাতে কোনো ব্যতিক্রম হবে না। তবে প্রতি সপ্তাহে জেরুজালেম ও টেম্পল মাউন্ট […]

ইফতারিতে বরই কি খেজুরের বিকল্প হতে পারে?

আসন্ন রমজানের আগে বাংলাদেশে খেজুরের দাম বৃদ্ধি পাওয়ার পর সরকারের একজন মন্ত্রী ইফতারে খেজুরের পরিবর্ততে বরই খাওয়ার পরামর্শ দিয়েছেন। তার এই বক্তব্য ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনীতির অঙ্গনে। গত সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানের শেষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন সাংবাদিকদের বলেন, “খেজুর নিয়ে আমাদের অভাব অভিযোগ আছে। বরই দিয়ে ইফতার […]

দুদকের তদন্তের মধ্যেই দ্রুত অর্থছাড়ের তোড়জোড়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৪টি লিফট স্থাপনে দুর্নীতি-অনিয়ম নিয়ে হাইকোর্টের তদন্তের নির্দেশের পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত টাকা পরিশোধে তোড়জোড় শুরু হয়েছে। লিফট হস্তান্তরের আগেই এমন তৎপরতায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্ত শুরু করেছে।  এর আগে আলোচিত এই লিফটকাণ্ড সংক্রান্ত রিট আমলে নিয়ে হাইকোর্ট রুল জারি করে […]

ইসরায়েলের শর্তের কারণে কি ভেস্তে যেতে পারে আলোচনা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিসরের কায়রোয় হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যকার দুই দিনের আলোচনা সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। জীবিত জিম্মিদের তালিকা চেয়ে নতুন শর্ত জুড়ে দিয়ে এ আলোচনায় প্রতিনিধিদল পাঠায়নি ইসরায়েল। পবিত্র রমজান মাসের আগে এই প্রথম ৪০ দিনের বর্ধিত যুদ্ধবিরতি কার্যকরে সমঝোতায় পৌঁছাতে কায়রোর এই আলোচনাকে চূড়ান্ত ধাপ মনে করা হচ্ছিল। আগামী সপ্তাহে রমজান মাস […]

মধ্যরাতে মিমির ফ্ল্যাটের দরজায় আচমকা কারা

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন ছিল ১১ ফেব্রুয়ারি (শনিবার)। এ দিন ৩৫-এ পা দিলেন তিনি। বিশেষ এ দিনটি ইন্ডাস্ট্রির বন্ধু থেকে শুরু করে সহকর্মীদের নিয়েই কাটালেন অভিনেত্রী।  শনিবার মধ্যরাতে মিমিকে সারপ্রাইজ দিতে অভিনেত্রীর বাড়িতে হাজির হন ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। মিমি আগে থেকে তা টের পাননি। ফলে বন্ধুদের দেখেই চমকে যান অভিনেত্রী।  সামাজিক যোগাযোগমাধ্যমে মিমি একটি […]

৩৫ বছর আগে খুন হওয়া সগিরা মোর্শেদের মামলার রায় পেছাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় পিছিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণা করা হবে। রায়ের দিন ধার্য ছিল আজ ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। প্রায় ৩৫ বছর আগে তাঁকে হত্যা করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম […]

জাহাঙ্গীরনগরে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি মামুনসহ দুজন গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরের দিকে মো. হারুন (৪৫) নামের ওই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে নোয়াখালী জেলা পুলিশের একটি বিশেষ দল। পুলিশ জানায়, গ্রেপ্তার মো. হারুন চর ওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আবুল খায়েরের (৫০) […]

নোয়াখালীতে মা–মেয়েকে দলবদ্ধ ধর্ষণের মামলায় আরেক আসামি ঢাকায় গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরের দিকে মো. হারুন (৪৫) নামের ওই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে নোয়াখালী জেলা পুলিশের একটি বিশেষ দল। পুলিশ জানায়, গ্রেপ্তার মো. হারুন চর ওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আবুল খায়েরের (৫০) […]

লেজার লাইটের আলো জ্বেলে কৌশলে গাড়ি থামিয়ে চাঁদা নেন তাঁরা

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে অভিযান চালিয়ে ৩২ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির এক লাখের বেশি টাকা ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে র‍্যাব। চাঁদাবাজেরা রিফ্লেক্টিং বেস্ট জ্যাকেট, লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে বলছে র‍্যাব। গাড়িচালকেরা চাঁদা দিতে অস্বীকার […]

English »