দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে কমলেও বাংলাদেশে মূল্যস্ফীতি কমছে না কেন?

অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের সাথে সাথে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোতেও যে ব্যাপক মূল্যস্ফীতি দেখা দিয়েছিল, তা থেকে বেশিরভাগ দেশ বেরিয়ে আসলেও বাংলাদেশে এটি কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যর্থ হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ ছাড়াও আরো নানা বিষয় প্রভাব ফেলেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্থপাচার এবং বাজার সিন্ডিকেট দমনে […]

ইফতারিতে বরই কি খেজুরের বিকল্প হতে পারে?

আসন্ন রমজানের আগে বাংলাদেশে খেজুরের দাম বৃদ্ধি পাওয়ার পর সরকারের একজন মন্ত্রী ইফতারে খেজুরের পরিবর্ততে বরই খাওয়ার পরামর্শ দিয়েছেন। তার এই বক্তব্য ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনীতির অঙ্গনে। গত সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানের শেষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন সাংবাদিকদের বলেন, “খেজুর নিয়ে আমাদের অভাব অভিযোগ আছে। বরই দিয়ে ইফতার […]

প্রোটিন সমৃদ্ধ চাল কি শরীরে মাছ মাংসের চাহিদা মেটাতে পারবে?

সুস্থভাবে বাঁচার জন্য দৈনন্দিন খাদ্য তালিকায় প্রোটিন, অর্থাৎ আমিষ জাতীয় খাবার থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের মতো নিম্ন আয়ের একটা দেশের সব মানুষ প্রতিদিন প্রোটিনের বন্দোবস্ত করতে পারে না। বাংলাদেশের মানুষের কাছে ভাত জনপ্রিয় হওয়ায় প্রোটিনের চাহিদা মেটাতে উচ্চ প্রোটিন সমৃদ্ধ ধান উদ্ভাবনের চেষ্টা করছে বাংলাদেশের কর্মকর্তারা। তারই অংশ হিসাবে ব্রি ধান ১০৭ ও ১০৮ […]

সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব

সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিঠা উৎসব ১৪৩০ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংসদ সদস্য এমএ মোতালেব সিআইপি। সাতকানিয়া উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত পিঠা উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার […]

দুদকের তদন্তের মধ্যেই দ্রুত অর্থছাড়ের তোড়জোড়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৪টি লিফট স্থাপনে দুর্নীতি-অনিয়ম নিয়ে হাইকোর্টের তদন্তের নির্দেশের পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত টাকা পরিশোধে তোড়জোড় শুরু হয়েছে। লিফট হস্তান্তরের আগেই এমন তৎপরতায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্ত শুরু করেছে।  এর আগে আলোচিত এই লিফটকাণ্ড সংক্রান্ত রিট আমলে নিয়ে হাইকোর্ট রুল জারি করে […]

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ৩ হাজার

চট্টগ্রামভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ‘ইমপ্রুভিং মেনস্ট্রুয়াল হেলথ ম্যানেজমেন্ট অব অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড উইমেন ইন কক্সবাজার, বাংলাদেশ’ প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন।

২০২২-২৩: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অর্থবছর

এক বছর আগেই ৫৫৩ টাকায় মোটামুটি পরিমাণ চাল, সয়াবিন তেল, পেঁয়াজ, লবণ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারতেন ঢাকায় বসবাসকারী বেসরকারি চাকরিজীবী আমিনুর রহমান। ৫ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী আমিনুর গতকাল একই পরিমাণ পণ্য কিনেছেন ৬৪৩ টাকায়, যা আগের চেয়ে ১৬ শতাংশ বেশি। সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে। শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য […]

ডেমরার চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিপুল মজুত জব্দ

রাজধানীর তেজগাঁও ও গোপীবাগে দুটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলার তদন্ত নিয়ে পুলিশ এখনো অন্ধকারে। তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের প্রায় দুই মাস পার হয়েছে। আর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের এক মাসের বেশি সময় পার হয়েছে। কিন্তু দুই মামলার কোনোটির তদন্তে কোনো অগ্রগতি নেই। দুই ট্রেনে অগ্নিসংযোগকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ […]

বগুড়ায় ভরা মৌসুমে শীতকালীন সবজির দাম বেড়ে তিন গুণ

উৎপাদন এলাকা হিসেবে পরিচিত বগুড়ায় ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম চড়া। সম্প্রতি বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া হাটেছবি: প্রথম আলো উৎপাদন এলাকা হিসেবে পরিচিত বগুড়ার মহাস্থান হাটে ভরা মৌসুমেও সবজির দাম চড়া। গত মৌসুমের তুলনায় শীতকালীন কোনো কোনো সবজির দাম বেড়ে দুই থেকে তিন গুণ হয়েছে। দাম বাড়ার কারণ হিসেবে মহাস্থান হাটের আড়তদার ব্যবসায়ীরা বলছেন, অন্য […]

চট্টগ্রামে যে কারণে বেড়েছে চালের দাম

চট্টগ্রামের বাজারে রোজার আগে বেড়েছে চালের দাম। গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। এ ছাড়া খুচরা পর্যায়ে প্রতি কেজিতে বেড়েছে চার থেকে সাত টাকা। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের পর থেকেই বাজারে চালের দাম বাড়ছে। তবে চালের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা দায়ী করছেন ধানের দাম বেড়ে যাওয়া […]

English »