যুক্তরাষ্ট্রে আবার বেড়েছে মূল্যস্ফীতি

ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে পেট্রল ও বাড়ির দাম বেড়েছে—সেই ধাক্কায় গত ফেব্রুয়ারি মাসে দেশটির মূল্যস্ফীতির হারও কিছুটা বেড়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত মাসে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ২। আগের মাস, অর্থাৎ জানুয়ারিতে এই হার ছিল ৩ দশমিক ১। পেট্রল ও বাড়ির বাড়তি দামের সঙ্গে গত মাসে যুক্তরাষ্ট্রে বিমানভাড়া, পোশাক ও গাড়িবিমার ব্যয় বেড়েছে। […]

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে কমলেও বাংলাদেশে মূল্যস্ফীতি কমছে না কেন?

অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের সাথে সাথে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোতেও যে ব্যাপক মূল্যস্ফীতি দেখা দিয়েছিল, তা থেকে বেশিরভাগ দেশ বেরিয়ে আসলেও বাংলাদেশে এটি কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যর্থ হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ ছাড়াও আরো নানা বিষয় প্রভাব ফেলেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্থপাচার এবং বাজার সিন্ডিকেট দমনে […]

২০২২-২৩: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অর্থবছর

এক বছর আগেই ৫৫৩ টাকায় মোটামুটি পরিমাণ চাল, সয়াবিন তেল, পেঁয়াজ, লবণ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারতেন ঢাকায় বসবাসকারী বেসরকারি চাকরিজীবী আমিনুর রহমান। ৫ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী আমিনুর গতকাল একই পরিমাণ পণ্য কিনেছেন ৬৪৩ টাকায়, যা আগের চেয়ে ১৬ শতাংশ বেশি। সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে। শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য […]

ডেমরার চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিপুল মজুত জব্দ

রাজধানীর তেজগাঁও ও গোপীবাগে দুটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলার তদন্ত নিয়ে পুলিশ এখনো অন্ধকারে। তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের প্রায় দুই মাস পার হয়েছে। আর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের এক মাসের বেশি সময় পার হয়েছে। কিন্তু দুই মামলার কোনোটির তদন্তে কোনো অগ্রগতি নেই। দুই ট্রেনে অগ্নিসংযোগকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ। এ […]

বগুড়ায় ভরা মৌসুমে শীতকালীন সবজির দাম বেড়ে তিন গুণ

উৎপাদন এলাকা হিসেবে পরিচিত বগুড়ায় ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম চড়া। সম্প্রতি বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া হাটেছবি: প্রথম আলো উৎপাদন এলাকা হিসেবে পরিচিত বগুড়ার মহাস্থান হাটে ভরা মৌসুমেও সবজির দাম চড়া। গত মৌসুমের তুলনায় শীতকালীন কোনো কোনো সবজির দাম বেড়ে দুই থেকে তিন গুণ হয়েছে। দাম বাড়ার কারণ হিসেবে মহাস্থান হাটের আড়তদার ব্যবসায়ীরা বলছেন, অন্য […]

চট্টগ্রামে যে কারণে বেড়েছে চালের দাম

চট্টগ্রামের বাজারে রোজার আগে বেড়েছে চালের দাম। গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। এ ছাড়া খুচরা পর্যায়ে প্রতি কেজিতে বেড়েছে চার থেকে সাত টাকা। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের পর থেকেই বাজারে চালের দাম বাড়ছে। তবে চালের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা দায়ী করছেন ধানের দাম বেড়ে যাওয়া […]

সরকার নতুন করে জনগণের পকেট কাটা শুরু করেছে: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেছেন, সরকার নতুন করে সাধারণ জনগণের পকেট কাটা শুরু করেছে। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ কথা বলেন। বিবৃতিতে বলা হয়, সরকারের নিজেদের আর্থিক সংকট মোকাবিলা, বিশ্বব্যাংক ও আইএমএফের নির্দেশ মেনে চলতে নানান খাতে মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটার […]

গত বছর বেগুনের কেজি ছিল ১০ টাকা, এবার একটি কিনতে হচ্ছে ১০ টাকায়

রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে বাজার করতে যান ইবনে মুরাদ (৪২)। তাঁর হাতে থাকা স্বচ্ছ ব্যাগে তিনটি মাঝারি আকারের বেগুন দেখা যাচ্ছিল। মাত্র তিনটি বেগুন নেওয়ার বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজারের ব্যবসায়ী মুরাদ উত্তর দিলেন, ‘৩টি বেগুনেই তো ৩০ টাকা নিল। শীতকালেও রাতের বেলা দেখছি বেগুনের দামে আগুন ধরেছে।’ সবজি […]

আলু, ডিম, পেঁয়াজসহ কৃষিপণ্যের দাম বাড়ার ঘটনা অনুসন্ধানে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ

আলু, ডিম, পেঁয়াজসহ কৃষিপণ্যের দাম বাড়ার ঘটনা অনুসন্ধানে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে আলু, ডিম, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের দাম বাড়ার ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাণিজ্যসচিবকে এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট […]

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাদারীপুরে বিএনপির ‘কালো পতাকা’ মিছিল

‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির’ প্রতিবাদ জানিয়ে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন মাদারীপুর জেলা বিএনপির নেতা–কর্মীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের রেন্ডিতলা এলাকা থেকে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর […]

English »