৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে এই ফোনে

বাংলাদেশের বাজারে ভি সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো। ‘ভি৩০’ মডেলের ফোনটির পেছনে ৫০, ৫০ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে-পেছনে শক্তিশালী ক্যামেরাসহ এলইডি ফ্ল্যাশ থাকায় সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

রমজানে ইবাদতে সহায়ক হবে যেসব অ্যাপ

বছরঘুরে আবারও এসেছে ইবাদতের মাস রমজান। এ সময় ধর্মপ্রাণ মুসলমানরা নানা রকম ইবাদত যেমন, রোজা রাখা, সেহরি করা, ইফতার, বিভিন্ন দোয়া পড়া, কুরআন তেলাওয়াতসহ আরও বিশেষ আমল করে থাকেন। এসব ইবাদতে সহায়ক হতে পারে মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো সেহরি, ইফতারের সময় জানিয়ে দেবে। জানা যাবে রমজানের ফজিলত, রোজা রাখার […]

যে ডিস্কে সাড়ে ৪ কোটি গান সংরক্ষণ করা যাবে

পেটাবিট স্তরে তথ্যধারণের অপটিক্যাল ডিস্ক তৈরি করেছেন বিজ্ঞানীরা, যেটিতে ১৫ হাজারের বেশি ডিভিডির সমান তথ্য সংরক্ষণ করা যাবে। এক পেটাবিট মানে হলো ১ লাখ ২৪ হাজার গিগাবাইট বা ১২৫ টেরাবাইট। নতুন ডিস্কটি এআইই-ডিডিপিআর নামের উপাদানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে মিশ্রণের অন্যান্য বিন্যাসের তুলনায় অনেক বেশি তথ্যধারণের ঘনত্ব রয়েছে। নতুন ধরনের এই অপটিক্যাল […]

রাশমিকা মানদানার ভুয়া ভিডিও তৈরিতে ব্যবহার হয়েছে যে ডিপফেক প্রযুক্তি

সফল ভারতীয় ছবি ‘পুষ্পা’-র নায়িকা রাশমিকা মানদানার একটি ভুয়া ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে। ডিপফেক প্রযুক্তি দিয়ে বানানো ওই অশ্লীল ভিডিওতে মিজ মানদানার মতো দেখতে এক নারীকে দেখা গেছে। মিজ মানদানা এই বিষয়ে ‘হতাশা’ প্রকাশ করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান খুঁজে বের করার আবেদনও করেছেন যাতে তার মতো আর কাউকে এই ‘সমস্যার সম্মুখীন […]

পঞ্চাশ বছর পরে চাঁদে ফিরেছে আমেরিকা

প্রথমবারের মত কোন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি মহাকাশ যান চাঁদে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের হিউস্টন-ভিত্তিক ইনটুইটিভ মেশিনের ‘ওডিসিয়াস’ ১৯৭২ সালের অ্যাপোলো অভিযানের পর চাঁদের বুকে যাওয়া প্রথম কোন মার্কিন মহাকাশ যান। মনুষ্যবিহীন ওডিসিয়াস চাঁদের দক্ষিণ মেরুর কাছে নেমেছে। নিয়ন্ত্রণকক্ষ থেকে অবতরণের বিষয়টি নিশ্চিত হতে একটু সময় লাগছিল। কারণ, একেবারে শেষ মুহূর্তে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। […]

ফেসবুক বিভ্রাটের শিকার ৫ লাখের বেশি ব্যবহারকারী: ডাউনডিটেক্টর

বাংলাদেশসহ বিভিন্ন দেশে ফেসবুকে লগইন করতে সমস্যার মুখে পড়ছেন অনেক ব্যবহারকারী। ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেও একই সমস্যার কথা বলেছেন। সামাজিক যোগাযোগের তিনটি প্ল্যাটফর্মই প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন। ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের হিসাব বলছে, বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাতে সমস্যা শুরুর পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫ লাখ ৮৩ হাজারের বেশি ব্যবহারকারী […]

লেখা থেকে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি আনছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে লেখা থেকে ভিডিও তৈরির প্রযুক্তি বা মডেল ‘সোরা’ আনতে কাজ করছে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই। ওপেনএআই বলছে, লিখিত বর্ণনা দেওয়া হলে বাস্তব ঘটনা বা দৃশ্য আর কাল্পনিক দৃশ্যও তৈরি করে দেবে এআই মডেল সোরা। এক মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবে সোরা।

English »